ক্রপ প্রোটেকশন

হাযা

(নাইট্রোজেন ২১.১% ও সালফার ২৩.৫%)

পরিচিতি

হাযা প্রায় সকল ধরনের ফসলের গুণগতমান সম্পন্ন অধিক ফলন পাওয়ার জন্য একটি উন্নতমানের অ্যামোনিয়াম সালফেট সার।

উপাদান

হাযা-এর প্রতি কেজিতে ২১১ গ্রাম নাইট্রোজেন ও ২৩৫ গ্রাম সালফার সক্রিয় উপাদান বিদ্যমান।

 

প্রয়োগক্ষেত্র

প্রায় সকল ধরনের ফসল।

কার্যকারিতা

  • হাযা ফসলের নাইট্রোজেন ও সালফারের চাহিদা পূরণ করে।
  • দানা জাতীয় ফসলের কুশি ও শীষের সংখ্যা বৃদ্ধি করে।
  • শিকড় বৃদ্ধি, বীজের গঠন ও নডিউল গঠনে সহায়তা করে।
  • গাছের পাতা খুব দ্রুত সবুজ ও সতেজ হয়।
  • তৈল জাতীয় ফসলে তেল ও চর্বির পরিমাণ বৃদ্ধি করে।
  • সর্বোপরি ফসলের ফলন ও গুণগতমান বৃদ্ধি করে।

ব্যবহারবিধি

বিঘা (৩৩ শতক) প্রতি মাত্রা বোনা আউশ ধানের জন্য ৩-৪ কেজি, রোপা আউশ/আমন ধানের জন্য ৫-৬ কেজি, বোরো ধানের জন্য ৭-৮ কেজি, ভুট্টার জন্য ১৮-২০ কেজি, আলু/গমের জন্য ৮-১০ কেজি, সব্জির জন্য ৬-৭ কেজি এবং ফল গাছের চারা রোপনের সময় প্রতি গর্তে ৫০ গ্রাম এবং গাছ বড় হলে প্রতি গাছে ১০০ গ্রাম হাযা প্রয়োগ করুন। অন্যান্য ফসলে জমির উর্বরতার তারতম্য অনুযায়ী হাযা প্রয়োগ করতে হবে। হাযা জমি তৈরীর সময় ছিটিয়ে দিতে হবে এবং মাটির সাথে ভালভাবে মেশাতে হবে।

নির্দেশনা

হাযা অন্যান্য সারের সাথে মিশিয়ে ব্যবহার করা যাবে।

রেজিস্ট্রেশন নং

এস-১৪৭৩

যোগাযোগ করুন