কীটনাশক

হাদম ৮০ ডব্লিউজি

(মনোমিহাইপো ৮০%)

পরিচিতি

হাদম ৮০ ডব্লিউজি স্পর্শক, পাকস্থলি ও প্রবহমান গুণসম্পন্ন কীটনাশক।

উপাদান

হাদম ৮০ ডব্লিউজি-এর প্রতি কেজিতে ৮০০ গ্রাম মনোমিহাইপো সক্রিয় উপাদান বিদ্যমান।

প্রয়োগক্ষেত্র

ধানের কালো মাথা মাজরাসহ বিভিন্ন ফসলের মাজরা পোকা দমনের জন্য অধিকতর কার্যকরী।

কার্যকারিতা

প্রবহমান গুণের কারণে হাদম ৮০ ডব্লিউজি স্প্রে করার অল্প সময়ের মধ্যেই গাছের ভেতর ঢুকে সর্বত্র ছড়িয়ে পড়ে গাছকে বিষাক্ত করে। ফলে হাদম ৮০ ডব্লিউজি গাছের ভিতরের ও বাইরের কান্ড ও ফলছিদ্রকারী ও চিবিয়ে খাওয়া পোকাসমূহ সফলভাবে দমন করে।

ব্যবহারবিধি

বিঘা (৩৩ শতক) প্রতি মাত্রা ১০০ গ্রাম । ধানের চারা লাগানোর ১৫-২০ দিনের মধ্যে প্রথমবার সারের সাথে মিশিয়ে এবং ৪০-৫০ দিনের মধ্যে দ্বিতীয়বার স্প্রে করে দিতে হবে।

নির্দেশনা

হাদম ৮০ ডব্লিউজি প্রয়োগ করার পর উক্ত জমিতে ২১ দিন পশু-পাখি ঢুকতে দিবেন না এবং উক্ত সময়ের মধ্যে ফসল তুলবেন না অথবা খাবেন না।

রেজিস্ট্রেশন নং

এপি- ৭৮২৮

যোগাযোগ করুন