পরিচিতি
সামার জলাশয়ের ক্ষতিকর গ্যাস দূর করার জন্য ১০০% ইউকা সিডিজেরা সমৃদ্ধ একটি অত্যন্ত কার্যকরি সম্পূর্ণ ভেষজ সমাধান। সামার অতিদ্রুত পুকুর ও ঘেরের পানি ও মাটির সকল প্রকার ক্ষতিকর গ্যাস ও জৈব বর্জ্য ভৌত ও জৈবিকভাবে শোষণ করে মাছ ও চিংড়ির জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করে।
উপাদান
১০০% ইউকা সিডিজেরা গাছের নির্যাস।
প্রয়োগক্ষেত্র
পুকুর প্রস্তুতিতে মাটির গ্যাস দূর করতে, মাছ ও চিংড়ি চাষকালীন জলাশয়ের ক্ষতিকর গ্যাস দূর করতে, মাটি ও পানির দূষণ ও দুর্গন্ধ দূর করতে ব্যবহার করুন।
ব্যবহারবিধি
৩-৫ ফুট পানির গভীরতায় প্রতি ৩৩ শতকে ব্যবহার করুনঃ
- স্বাভাবিক পরিস্থিতিতে ৫০ মিলি সামার
- আশঙ্কাজনক পরিস্থিতিতে ১০০ মিলি সামার
- পানিতে গ্যাস বা দুর্গন্ধ হলে, বা মাছের ক্ষুধামন্দা দেখা দিলে পরিস্থিতি অনুযায়ী, অথবা মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী সামার ব্যবহার করুন।
স্বাভাবিক পরিস্থিতিতে সামার খাবারের সাথে বা পানির সাথে মিশ্রিত করে প্রয়োগ করুন।
নির্দেশনা
সামার শুষ্ক ও ঠান্ডা জায়গায় সূর্যালোক থেকে দূরে সংরক্ষণ করুন।
লাইসেন্স নং
ময়মন/মৎস্য খাদ্য/ক্যাটাগরি-২/৫৬/২০২৩