পিএইচপি, এএইচ অ্যান্ড ফিশারিজ

রাফাদা

(জীবাণুনাশক)

পরিচিতি

রাফাদা একটি শক্তিশালী ও কার্যকরী জীবাণুনাশক যার মূল উপাদান বেনজালকোনিয়াম ক্লোরাইড ৮০%। নিয়মিত রাফাদা ব্যবহারে পুকুর ও ঘেরে ক্ষতিকর ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, ও পরজীবী ধ্বংস হয় এবং মাছ ও চিংড়ি সুরক্ষিত থাকে।

উপাদান

বেনজালকোনিয়াম ক্লোরাইড (বিকেসি) ৮০%

প্রয়োগক্ষেত্র

মাছ ও চিংড়ির জলাশয়ে রোগ-জীবাণুর আক্রমণ প্রতিরোধ ও প্রতিকারে, হ্যাচারীতে রোগ-জীবাণুর আক্রমণ প্রতিরোধ ও প্রতিকারে এবং ব্যবহৃত যন্ত্রপাতি জীবাণুমুক্তকরণে ব্যবহার করুন।

কার্যকারিতা

  • ক্ষতিকর ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ও পরজীবিজনিত রোগ প্রতিরোধে কার্যকর।
  • ক্ষত রোগ, ফুলকা ও পাখনা পঁচা, অ্যান্টেনা ভাঙ্গা ইত্যাদি রোগ প্রতিকার ও প্রতিরোধ করে।
  • জলাশয়ের অত্যাধিক শ্যাওলার বৃদ্ধি রোধ করে।
  • হ্যাচারী ও খামারের পানি এবং যন্ত্রপাতি জীবাণুমুক্ত করে।
  • চিংড়ির খোলস পরির্বতনে সহায়তা করে।
  • মাছ ও চিংড়ির গায়ে অতিরিক্ত পিচ্ছিল পদার্থ জমা হওয়া রোধ করে।

ব্যবহারবিধি

  • মাছ ও চিংড়িঃ ৬ মিলি/শতাংশ/৩ ফুট পানি
  • হ্যাচারীঃ ১ মিলি/টন পানি
  • জীবাণুমুক্তকরণেঃ ১০ মিলি/লিটার পানি
  • প্রয়োজনে মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ নিন।

নির্দেশনা

  • রাফাদা শুষ্ক ও ঠান্ডা জায়গায় সূর্যালোক থেকে দূরে সংরক্ষণ করুন।
  • রাফাদা প্রয়োগের দিন মাছ কে কোনো খাবার দিবেন না।

লাইসেন্স নং

ময়মন/মৎস্য খাদ্য/ক্যাটাগরি-২/৫৬/২০২৩

যোগাযোগ করুন