পরিচিতি
ম্যাগ-জার বিভিন্ন ফসলের জন্য একটি অতি উৎকৃষ্ট মানসম্পন্ন ম্যাগনেশিয়াম সার।
(ম্যাগনেশিয়াম ৯.৫% ও সালফার ১২.৫%)
ম্যাগ-জার বিভিন্ন ফসলের জন্য একটি অতি উৎকৃষ্ট মানসম্পন্ন ম্যাগনেশিয়াম সার।
ম্যাগ-জার-এর প্রতি কেজিতে ৯৫ গ্রাম ম্যাগনেশিয়াম ও ১২৫ গ্রাম সালফার সক্রিয় উপাদান বিদ্যমান।
ধান, গম, ভুট্টা, আখ, আলু, বেগুন, টমেটো, তরমুজ, পান, আম, লিচু, কলা, পেঁপে, মরিচ, পেঁয়াজ, রসুন, বিভিন্ন ধরনের সব্জি ও ফল এবং কুমড়া, ডাল, মসলা ও তেল জাতীয় ফসলের ম্যাগনেশিয়াম ও সালফারের ঘাটতি পূরণের জন্য ব্যবহৃত হয়।
বিঘা (৩৩ শতক) প্রতি মাত্রা ২-৩ কেজি। তবে জমির উর্বরতার তারতম্য এবং ফসলভেদে প্রয়োগমাত্রা কম-বেশী হতে পারে। ম্যাগ-জার জমি তৈরীর সময় ছিটিয়ে দিতে হবে এবং মাটির সাথে ভালভাবে মেশাতে হবে।
ম্যাগ-জার অন্যান্য সারের সাথে মিশিয়ে ব্যবহার করা যাবে। স্প্রে করতে চাইলে প্রথমে ম্যাগ-জার পানির সাথে একটি পাত্রে মেশাতে হবে। তলানি ফেলে দিয়ে উপরের পানি স্প্রে মেশিনে নিয়ে ফসলে স্প্রে করতে হবে।
এস-৯৩৮
Copyright © 2026 | স্বর্বসত্ব সংরক্ষিত
This site is protected by reCAPTCHA and the Google.