পিএইচপি, এএইচ অ্যান্ড ফিশারিজ

ফারজা

(অক্সিজেন)

পরিচিতি

ফারজা-তে রয়েছে ৯০% সোডিয়াম পার কার্বনেট এবং অ্যাকটিভ অক্সিজেন, যা অক্সিজেনের অভাবে মাছ ও চিংড়ির মৃত্যু বন্ধ করে।

উপাদান

সোডিয়াম পার কার্বনেট (2Na2CO3.3H2O2) ৯০% ও অ্যাকটিভ অক্সিজেন ১৩.৫%।

প্রয়োগক্ষেত্র

পুকুর প্রস্তুতিতে, মাছ ও চিংড়ির জলাশয়ে চাষকালীন সময়ে ও হ্যাচারীতে এবং জীবন্ত মাছ পরিবহনে অক্সিজেনের অভাব হলে ব্যবহার করুন।

কার্যকারিতা

  • ফারজা পানিতে দ্রবীভূত অক্সিজেনের প্রয়োজনীয় মাত্রা বজায় রাখে ফলে মাছ সহজেই শ্বাস নিতে পারে।
  • ফারজা অতি দ্রুত পানিতে অক্সিজেন সরবরাহ করে মাছ ও চিংড়ির ভাসা বন্ধ করে এবং মৃত্যুর হার হ্রাস করে।
  • ফারজা অতিরিক্ত ফাইটোপ্লাংটনের বৃদ্ধি নিয়ন্ত্রণ, ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে সৃষ্ট বিষাক্ততা এবং পানিতে ক্লোরিনের পরিমাণ হ্রাস করে।
  • ফারজা মাছ ও চিংড়ির স্বাভাবিক চলাচল বজায় রেখে পরিমিত খাদ্য গ্রহণে সহায়তা করে শারীরিক গঠন নিশ্চিত করে।
  • ফারজা ব্যবহারে অধিক ঘনত্বে পোনামাছ মরে না ও বিরূপ আবহাওয়ায় মাছকে বেঁচে থাকতে সাহায্য করে।
  • ফারজা পরজীবির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে।

ব্যবহারবিধি

  • জলাশয়ে ৩-৪ ফুট পানির গভীরতার প্রতি একরের জন্যঃ
    • সাধারণ অক্সিজেন স্বল্পতা হলে ২৫০-৩০০ গ্রাম
    • তীব্র অক্সিজেন সংকট হলে ৫০০-৬০০ গ্রাম
    • হ্যাচারীর জন্যঃ ১ গ্রাম প্রতি ১০০০ লিটার পানিতে ব্যবহার করতে হবে।
  • প্রয়োজনে মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ নিন।

নির্দেশনা

ফারজা এর প্যাকেটটি ভালোভাবে সিল করে শুষ্ক ও ঠান্ডা জায়গায় সূর্যালোক থেকে দূরে সংরক্ষণ করুন।

লাইসেন্স নং

ময়মন/মৎস্য খাদ্য/ক্যাটাগরি-২/৫৬/২০২৩

যোগাযোগ করুন