পরিচিতি
দাফি একটি পরজীবিনাশক, যা মাছ ও চিংড়ির যাবতীয় অন্তঃপরজীবি (ফিতাকৃমি, গোলকৃমি ইত্যাদি) ও বহিঃপরজীবি (উকুন, লারনিয়া ইত্যাদি) প্রতিরোধ ও প্রতিকারের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরি সমাধান।
মাছ ও চিংড়িতে পরজীবির আক্রমণ মাছচাষে অন্যতম প্রতিবন্ধকতা। অন্তঃপরজীবি কারণে রক্তস্বল্পতা ও পুষ্টিহীনতা দেখা দেয়। অপরদিকে বহিঃপরজীবি সংক্রমণের ফলে মাছ ও চিংড়ির শরীরে ক্ষত সৃষ্টি হয়। পরবর্তীতে ঐসব ক্ষতস্থানে সহজেই রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদির সংক্রমণ পরিলক্ষিত হয়। ফলে মাছ ও চিংড়ির রোগ প্রতিরোধ ক্ষমতা ও স্বাভাবিক বৃদ্ধি কমে যাওয়ার পাশাপাশি মোট উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পায়।