কীটনাশক

টাইগার ৩ জিআর

(ফিপ্রোনিল ০.৩ %)

পরিচিতি

টাইগার ৩ জিআর একটি অন্তর্বাহী কীটনাশক।

উপাদান

টাইগার ৩ জিআর -এর প্রতি কেজিতে ৩ গ্রাম ফিপ্রোনিল সক্রিয় উপাদান বিদ্যমান।

প্রয়োগক্ষেত্র

টাইগার ৩ জিআর বিভিন্ন ধরনের ফসলের মাজরা পোকা দমনে ব্যবহৃত হয়। এছাড়া এটি মাটিতে বসবাসকারী বিভিন্ন ধরনের পোকা দমনেও বহুল ব্যবহৃত বালাইনাশক।

কার্যকারিতা

টাইগার ৩ জিআর স্পর্শক, পাকস্থলি ও প্রবহমান বিষক্রিয়ার মাধ্যমে মাজরা পোকা ও মাটিতে বসবাসকারী বিভিন্ন পোকাও সফলভাবে দমন করে।

ব্যবহারবিধি

প্রতি একরে ৪ কেজি। সবজির ক্ষেত্রে শেষ চাষের সময় মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ধানের ক্ষেত্রে চারা লাগানোর ১৫-২০ দিনের মধ্যে সারের সাথে মিশিয়ে ছিটিয়ে দিতে হবে।

নির্দেশনা

টাইগার ৩ জিআর প্রয়োগ করার পর উক্ত জমিতে ২১ দিন পশু-পাখি ঢুকতে দিবেন না এবং উক্ত সময়ের মধ্যে ফসল তুলবেন না অথবা খাবেন না।

রেজিস্ট্রেশন নং

এপি- ১২৯৫

যোগাযোগ করুন