ক্রপ প্রোটেকশন

জিপ-জার

(ক্যালসিয়াম ২৩% ও সালফার ১৭%)

পরিচিতি

জিপ-জার ক্যালসিয়াম ও সালফারের সমন্বয়ে গঠিত একটি উন্নত মানের পরিবেশবান্ধব সার।

উপাদান

জিপ-জার-এর প্রতি কেজিতে ২৩০ গ্রাম ক্যালসিয়াম ও ১৭০ গ্রাম সালফার সক্রিয় উপাদান বিদ্যমান।

প্রয়োগক্ষেত্র

প্রায় সকল ধরনের ফসল।

কার্যকারিতা

  • জিপ-জার প্রয়োগে অম্লীয় মাটির পি এইচ নিরপেক্ষ থাকে, ফলে মাটিস্থ অনুজীবের কার্যাবলী বৃদ্ধি পায়।
  • জিপ-জার মাটির গঠন উন্নত করে, ফলে মাটিতে খুব সহজে পানি ও বায়ু চলাচল করতে পারে এবং মূল দ্বারা গাছ অধিক খাদ্য গ্রহণ করতে পারে।
  • জিপ-জার উদ্ভিদকে দৃঢ়ভাবে দাড়িয়ে থাকতে সাহায্য করে।
  • জিপ-জার শিকড়ের জন্ম, বৃদ্ধি ও বিস্তারে সহযোগিতা করে।
  • জিপ-জার কোষ বিভাজনে সহায়তা করে, ফলে দ্রুত গাছের বৃদ্ধি ঘটে।
  • জিপ-জার উদ্ভিদের রোগ ও পোকা—মাকড় প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
  • জিপ-জার আলুর দাঁদ রোগ প্রতিরোধেও সহায়তা করে।

ব্যবহারবিধি

একর প্রতি মাত্রা ধানের জন্য ২৩-২৭ কেজি, আলুর জন্য ৪০-৪৫ কেজি, ভুট্টার জন্য ১৫-১৭ কেজি এবং অন্যান্য ফসলে জমির উর্বরতার তারতম্য অনুযায়ী প্রয়োগ করতে হবে। জিপ-জার জমি তৈরীর সময় ছিটিয়ে দিতে হবে এবং মাটির সাথে ভালভাবে মেশাতে হবে।

নির্দেশনা

জিপ-জার অন্যান্য সারের সাথে মিশিয়ে ব্যবহার করা যাবে।

রেজিস্ট্রেশন নং

এস-৭৭৩৪

যোগাযোগ করুন