ক্রপ প্রোটেকশন

এন-বোরন ১৫

(বোরন ১৫%)

পরিচিতি

এন-বোরন ১৫ বিভিন্ন ফসলের জন্য একটি অতি উন্নত মানসম্পন্ন বোরন সার।

উপাদান

এন-বোরন ১৫-এর প্রতি কেজিতে ১৫০ গ্রাম বোরন সক্রিয় উপাদান বিদ্যমান।

প্রয়োগক্ষেত্র

ধান, গম, ভুট্টা, আখ, আলু, বেগুন, টমেটো, তরমুজ, পান, আম, লিচু, কলা, পেঁপে, মরিচ, পেঁয়াজ, রসুন, বিভিন্ন ধরনের সব্জি ও ফল এবং কুমড়া, ডাল, মসলা ও তেল জাতীয় ফসল ইত্যাদি ফসলের বোরনের ঘাটতি পূরণের জন্য ব্যবহৃত হয়।

কার্যকারিতা

  • এন-বোরন ১৫ গাছে হরমোনের কার্যকারিতা বৃদ্ধি করে।
  • এন-বোরন ১৫ গাছের বন্ধ্যাত্ব রোধ করে।
  • এন-বোরন ১৫ ব্যবহারে গাছের পাতা সতেজ ও সবুজ হয়, শিকড়ের বৃদ্ধি ভাল হয় এবং দানাদার ফসলের দানা ও বীজ পুষ্ট হয়।
  • এন-বোরন ১৫ ক্যালশিয়াম, ফসফরাস ও নাইট্রোজেন গ্রহণে সহায়তা করে ফলে ফসলের গুণগতমান ভাল হয় এবং ফলন বৃদ্ধি পায়।
  • এন-বোরন ১৫ ফসলের ফুল ও ফল ঝরা রোধ করে।

ব্যবহারবিধি

বিঘা (৩৩ শতক) প্রতি মাত্রা ৮০০ গ্রাম থেকে ১ কেজি। তবে জমির উর্বরতার তারতম্য এবং ফসলভেদে প্রয়োগমাত্রা কম-বেশী হতে পারে। এন-বোরন ১৫ জমি তৈরীর সময় ছিটিয়ে দিতে হবে এবং মাটির সাথে ভালভাবে মেশাতে হবে।

নির্দেশনা

এন-বোরন ১৫ অন্যান্য সারের সাথে মিশিয়ে ব্যবহার করা যাবে।

রেজিস্ট্রেশন নং

আইএমপি-৬৯৪৪

যোগাযোগ করুন