পিএইচপি, এএইচ অ্যান্ড ফিশারিজ

আবিলা

(গ্রোথ প্রোমোটার)

পরিচিতি

মাছ ও চিংড়ির ওজন বৃদ্ধিতে প্রাকৃতিক খাবারের পাশাপাশি সম্পূরক খাদ্য প্রয়োগ করা হয়। এই সম্পূরক খাদ্যের গুণগত মান এবং মাছ ও চিংড়ির দ্রুত ওজন বৃদ্ধি করতে আবিলা অত্যন্ত কার্যকরী একটি পণ্য, যাতে রয়েছে মাছ ও চিংড়ির বৃদ্ধি সহায়ক প্রয়োজনীয় অ্যামাইনো এসিড, ভিটামিন, এনজাইম ও খনিজ উপাদান।

উপাদান

অ্যামাইনো এসিড, ভিটামিন, এনজাইম ও খনিজ উপাদান।

প্রতি ১০০ মিলি আবিলা আছে-

উপাদান পরিমাণ
আর্জিনিন ৫২০০ মিলি গ্রাম
ফিনাইল অ্যালানিন ৩৪০০ মিলি গ্রাম
ট্রিপটোফেন ২৯০০ মিলি গ্রাম
গ্লাইসিন ৩৫০০ মিলি গ্রাম
এল-লাইসিন ৫০০ মিলি গ্রাম
ডি এল-মিথিওনিন ৫০০ মিলি গ্রাম
ভিটামিন এ ৫০০০০ আইইউ
ভিটামিন বি-১ ৪ গ্রাম
ভিটামিন বি-২ ৩.৭৫ গ্রাম
ভিটামিন বি-৬ ২ গ্রাম
ভিটামিন বি-১২ ১৫ গ্রাম
ভিটামিন সি ১০০০ মিলি গ্রাম
ভিটামিন ডি-৩ ১০০০০ আইইউ
ইনোসিটল ২৮০০ মিলি গ্রাম
খনিজ উপাদান ১০ গ্রাম
খাদ্য আকর্ষক ও সহায়ক উপাদান পরিমাণ মত

প্রয়োগক্ষেত্র

মাছ ও চিংড়ির দ্রুত উৎপাদন বৃদ্ধিতে, সুস্বাদু করতে, খাদ্যের অপচয় কমাতে (FCR হ্রাস করতে) ও বাইন্ডার হিসেবে ব্যবহার করুন।

কার্যকারিতা

  • মাছ ও চিংড়ির সম্পূরক খাদ্যের গুণগত মান বৃদ্ধি করে।
  • প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ হওয়ায় দ্রুত উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে।
  • মাছ ও চিংড়ির খাদ্য গ্রহণের মাত্রা বাড়িয়ে দেয়।
  • মাছ ও চিংড়ির FCR উন্নত করে।
  • চিংড়ির খোলস পরিবর্তন ত্বরান্বিত করে।
  • স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বাড়ায়।
  • অন্যান্য ঔষধের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়।
  • রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

ব্যবহারবিধি

প্রতিদিন প্রতি কেজি খাদ্যে ব্যবহার করুন-

      • মাছ চাষেঃ ৫-৭ মিলি আবিলা
      • চিংড়ি চাষেঃ ৭-১০ মিলি আবিলা 
  • সরাসরি পুকুর বা ঘেরে প্রয়োগ না করে আবিলা খাদ্যের সাথে মিশিয়ে নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করতে হবে।
  • সঠিক বৃদ্ধির জন্য ৭ দিন পর পর টানা ৫ দিন আবিলা প্রয়োগ করুন। পরিস্থিতি অনুযায়ী প্রয়োগমাত্রা কম বা বেশি হতে পারে।
  • প্রয়োজনে মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ নিন।

নির্দেশনা

শুষ্ক ও ঠান্ডা জায়গায়, সূর্যালোক থেকে দূরে সংরক্ষণ করুন।

লাইসেন্স নং

ময়মন/মৎস্য খাদ্য/ক্যাটাগরি-২/৫৬/২০২৩

যোগাযোগ করুন