পিএইচপি, এএইচ অ্যান্ড ফিশারিজ

ফাদিল

(জিওলাইট)

পরিচিতি

ফাদিল একটি প্রাকৃতিক খনিজ জিওলাইট, যা বিভিন্ন খনিজ ধাতুর অক্সাইড সমৃদ্ধ অজৈব সংমিশ্রণ। ফাদিল জলাশয়ের বিষাক্ত গ্যাস ও ক্ষতিকর জীবাণু দূর করে এবং মাটি ও পানি দূষণমুক্ত করে মাছ ও চিংড়ির উপযোগী স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করে।

উপাদান

বিভিন্ন ধরনের খনিজ উপাদান।

প্রতি কেজি ফাদিল-এ আছে-

উপাদান / সংকেত

পরিমাণ

SiO2​ 74.56%
Al2​O3​ 13.27%
Fe2​O3 1.52%
CaO 3.58%
MgO 0.47%
Na2​O 2.15%
K2​O 2.30%
TiO2​ 0.01%
MnO2​ 0.05%
P2​O5 0.01%
H2​O 2.08%
pH 7.9

প্রয়োগক্ষেত্র

পুকুর প্রস্তুতিতে মাটির গ্যাস দূর করতে ও মাটির pH মাছ চাষের উপযোগী করতে, মাছ ও চিংড়ির জলাশয়ে ক্ষতিকর গ্যাস দূর করতে, মাটির দূষণ ও দুর্গন্ধ দূর করতে এবং পানির pH মাছ চাষের উপযোগী রাখতে ব্যবহার করুন।

কার্যকারিতা

  • জলাশয়ের অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড সহ বিভিন্ন ক্ষতিকর বিষাক্ত গ্যাস দূর করে।
  • মাটি ও পানির pH নিয়ন্ত্রণে রাখে।
  • জলাশয়ের কাদা ও পানির দুর্গন্ধ দূর করে।
  • ক্ষতিকর বিভিন্ন জৈব বর্জ্য ভেঙ্গে ঘোলা পানিকে পরিষ্কার রাখে।
  • জলাশয়ের তলদেশে কালো মাটি গঠন রোধ করে।
  • ফাইটোপ্লাংকটন ও জুপ্লাংকটন উৎপাদনে সহায়তা করে।

ব্যবহারবিধি

৩-৫ ফুট পানির গভীরতায় প্রতি ৩৩ শতকে ব্যবহার করুনঃ

  • পুকুর ও ঘের প্রস্তুতিতে কাদামাটিতে ৬-৮ কেজি ফাদিল
  • মাছ চাষকালীন ৪-৬ কেজি ফাদিল
  • মাছ চাষকালীন জলাশয়ের গুণগত মান রক্ষায় নিয়মিত মাসে ১ বার ফাদিল প্রয়োগ করুন।
  • জলাশয়ের আয়তন, গভীরতা বা দূষণের মাত্রা অনুযায়ী প্রয়োগমাত্রা কম বা বেশী হতে পারে।
  • পুকুর ও ঘেরের কাদামাটি বা পানিতে সরাসরি ছিটিয়ে প্রয়োগ করুন।
  • প্রয়োজনে মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ নিন।

নির্দেশনা

শুষ্ক ও ঠান্ডা জায়গায় সূর্যালোক থেকে দূরে সংরক্ষণ করুন।

লাইসেন্স নং

লাইসেন্স নংঃ ময়মন/মৎস্য খাদ্য/ক্যাটাগরি-২/৫৬/২০২৩

যোগাযোগ করুন