ক্রপ প্রোটেকশন

যাকা

(প্যাকলোবিউট্রাজোল ২৫% এসসি)

পরিচিতি

যাকা একটি শক্তিশালী, অধিক কার্যকরী ও প্রবহমান গুণসম্পন্ন উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক।

উপাদান

যাকা-এর প্রতি লিটারে ২৫০ গ্রাম প্যাকলোবিউট্রাজোল সক্রিয় উপাদান বিদ্যমান।

প্রয়োগক্ষেত্র

আম।

কার্যকারিতা

যাকা আম গাছের পর্যায়ক্রমিক ফল ধারণ বৈশিষ্ট্য পরিবর্তন করে অর্থাৎ যে সমস্ত গাছে এক বছর আম আসে কিন্তু পরের বছর আসে না, সে সমস্ত গাছে প্রতি বছর ফল ধরতে সহায়তা করে। যাকা আম গাছের সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বাড়ায়। যাকা আমের পার্শ্বীয় মূকুল বৃদ্ধিতে সহায়তা করে। যাকা আম গাছের প্রাকৃতিক পরিবেশে বেঁচে থাকার সক্ষমতা বৃদ্ধি করে। যাকা আম গাছের মূল বৃদ্ধিতে সহায়তা করে কিন্তু ডালপালা ছোট রাখে এবং গাছ হেলে যাওয়া প্রতিরোধ করে। যাকা আম গাছের তীব্র শীতের সংবেদনশীলতা কমায় এবং রোগ-জীবাণু প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

ব্যবহারবিধি

যে সকল আম গাছে এক বছর ফল হয় কিন্তু পরের বছর ফল হয় না শুধুমাত্র সে সকল আম গাছে যাকা ব্যবহার করতে হবে। এক্ষেত্রে যে বছর আম হবে, সে বছর আম সংগ্রহের পর, ভালো করে ডালপালা ছাঁটাই করে, আম সংগ্রহের ৭০-৭৫ দিন পর যাকা প্রয়োগ করতে হবে। প্রথমে, গাছের গোড়া হতে ৪ ফুট দূরে গাছের চারপার্শ্বে ৩-৪ ইঞ্চি চওড়া ও ৫-৬ ইঞ্চি গভীর গোলাকার নালা তৈরি করে মাত্রা অনুযায়ী যাকা পানিতে মিশিয়ে নালাতে সমভাবে প্রয়োগ করতে হবে।

প্রতি মিটার ক্যানোপির জন্য ৪-৬ মিলি যাকা ৮-১০ লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করতে হবে।

যাকা প্রয়োগের ৫-৭ দিন পর হালকা সেচ দিতে হবে।

নির্দেশনা

১২ বছরের কম এবং ৫০ বছরের বেশী বয়সি গাছে কিংবা রোগাক্রান্ত ও দুর্বল গাছে যাকা ব্যবহার করা যাবে না। যাকা ব্যবহৃত বাগানে নতুন গাছ রোপন করতে চাইলে, যেখানে পুরাতন গাছ ছিল সেখানে রোপন করা যাবে না। যাকা’তে ফসল, মানুষ ও পরিবেশের জন্য ক্ষতিকর কোন বিষাক্ত পদার্থ নেই। যাকা অন্য কোন রাসায়নিক অথবা বালাইনাশকের সাথে মিশিয়ে ব্যবহার করা যাবে না।

ফল পাকানোর জন্য যাকা ব্যবহারযোগ্য নয়।

রেজিস্ট্রেশন নং

আইএমপি-৮৩০৪

যোগাযোগ করুন