পরিচিতি
শাফি ৬৯ ডব্লিউপি মেনকোজেব ও ডাইমেথোমর্ফ-এর সংমিশ্রণে তৈরী একটি ছত্রাকনাশক। এটি স্পর্শক ও প্রবহমান গুণসম্পন্ন পাউডার জাতীয় ছত্রাকনাশক।
(মেনকোজেব ৬০% + ডাইমেথোমর্ফ ৯%)
শাফি ৬৯ ডব্লিউপি মেনকোজেব ও ডাইমেথোমর্ফ-এর সংমিশ্রণে তৈরী একটি ছত্রাকনাশক। এটি স্পর্শক ও প্রবহমান গুণসম্পন্ন পাউডার জাতীয় ছত্রাকনাশক।
শাফি ৬৯ ডব্লিউপি-এর প্রতি কেজিতে ৬০০ গ্রাম মেনকোজেব ও ৯০ গ্রাম ডাইমেথোমর্ফ সক্রিয় উপাদান বিদ্যমান।
আলু ও টমেটোর আগাম ও নাবী ধ্বসা, কলার পাতায় দাগ, আম, পেয়ারা, বড়ই ও মরিচের অ্যানথ্রাকনোজ এবং কুমড়া জাতীয় ফসলের পাউডারী মিলডিউ ইত্যাদি রোগে শাফি ৬৯ ডব্লিউপি অত্যন্ত কার্যকর।
শাফি ৬৯ ডব্লিউপি স্পর্শক ও প্রবহমান গুণসম্পন্ন প্রতিরোধক ও প্রতিষেধক ছত্রাকনাশক।
শাফি ৬৯ ডব্লিউপি আগাম ও নাবী ধ্বসা রোগের জন্য প্রতি লিটার পানিতে ২-৪ গ্রাম এবং অন্যান্য রোগের জন্য প্রতি লিটার পানিতে ২ গ্রাম মিশিয়ে সমস্ত গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে।
শাফি ৬৯ ডব্লিউপি প্রয়োগ করার পর উক্ত জমিতে ১৪ দিন পশু-পাখি ঢুকতে দিবেন না এবং উক্ত সময়ের মধ্যে ফসল তুলবেন না অথবা খাবেন না।
এপি-৭৫০৪
Copyright © 2026 | স্বর্বসত্ব সংরক্ষিত
This site is protected by reCAPTCHA and the Google.