কীটনাশক

তালিফ ১০ এসজি

(এমামেকটিন বেনজয়েট ১০%)

পরিচিতি

তালিফ ১০ এসজি স্পর্শক, পাকস্থলী ও স্থানীয়ভাবে অনুপ্রবেশযোগ্য বিষক্রিয়া সম্পন্ন কার্যকরী কীটনাশক।

উপাদান

প্রতি কেজি তালিফ ১০ এসজি-এ ১০০ গ্রাম এমামেকটিন বেনজয়েট সক্রিয় উপাদান বিদ্যমান।

প্রয়োগক্ষেত্র

বেগুন ও ঢেড়শের ডগা ও ফলছিদ্রকারী পোকা, টমেটো, মরিচ, করলা, পটল, কাকরোল ইত্যাদি ফসলের ফল ছিদ্রকারী পোকা, শিম জাতীয় ফসলের পড ছিদ্রকারী পোকা, আম ও লিচুর ফল ছিদ্রকারী পোকা এবং কুমড়া জাতীয় ফসলের কান্ড ছিদ্রকারী পোকা ইত্যাদি।

কার্যকারিতা

তালিফ ১০ এসজি স্পর্শক, পাকস্থলী ও স্থানীয়ভাবে অনুপ্রবেশযোগ্য বিষক্রিয়াসম্পন্ন বিধায় স্প্রে করার পর পরই গাছের ভিতর ঢুকে যায়। তালিফ ১০ এসজি-এর বিষক্রিয়ায় পোকা প্যারালাইসড হয়ে যায় ও খাওয়া বন্ধ করে এবং পরবর্তীতে পোকাটি মারা যায়।

ব্যবহারবিধি

প্রতি লিটার পানিতে ০.৫ গ্রাম।

নির্দেশনা

তালিফ ১০ এসজি প্রয়োগ করার পর উক্ত জমিতে ১৪ দিন পশু-পাখি ঢুকতে দিবেন না এবং উক্ত সময়ের মধ্যে ফসল তুলবেন না অথবা খাবেন না।

রেজিস্ট্রেশন নং

এপি-৬৮৯০

যোগাযোগ করুন